বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ আয়োজনে চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল বুধবার নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন পাঁচজন।সকাল ১০টায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে খেলা শুরু হয়। দুই পর্বের খেলায় কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রথম পর্বের খেলায় ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন কল্প কৌশিক ও আবু সৈয়দ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ নৃপেন্দ্র নাথ ভদ্র, নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি, আলেয়া সারোয়ার, প্রথম আলোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আসিফ হোসেন, বন্ধুসভার সভাপতি আহসান সাদিক।দ্বিতীয় পর্বের খেলা শুরু হয় বেলা তিনটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে অংশ নিয়ে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন মো. ফয়সাল, সুমন কুমার ও তপন ভৌমিক। গেম শো পরিচালনা করেন বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ, মধু, মাহফুজ, শাহীন, রিয়াজ, হাসান, আশীষ, জামান, হিমেলসহ নারায়ণগঞ্জ বন্ধুসভার সদস্যরা।