ঢাকায় যাওয়ার জন্য পাঁচজন তালিকাভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির আয়োজনে চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল শনিবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে ঢাকায় যাওয়ার জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছেন পাঁচজন। তাঁরা হচ্ছেন অজয় সিংহ, মো. বাবুল ভূঁইয়া, আবু সিদ্দিক, জহির আহমেদ ও শারমিন।দুপুর ১২টায় সিলেট সরকারি মহিলা কলেজে খেলা শুরু হয়। দুই পর্বের খেলায় কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রথম পর্বের খেলায় প্রথম হন রেবেকা দিলশান আহসান ও শারমিন, দ্বিতীয় ফারজানা ফাহমিন ও নাসিমা বেগম এবং তৃতীয় হন নুসরাত জাহান, তাহমিন দিনা, জুমারা নূর, শিল্পী, শাহনাজ বেগম ও নাসরিন সুলতানা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আবদুল মজিদ, অধ্যাপক আঞ্জুমান আরা, অধ্যাপক জামালুর রহমান ও সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র পাল।বিকেল চারটায় নগরের কিন ব্রিজ এলাকায় খেলা হয়। এতে মো. বাবুল ভূঁইয়া ও জহির আহমদ প্রথম, অজয় সিংহ ও খোকন দ্বিতীয় এবং আবু সিদ্দিক, মুন্না, ফারাবি খান, বাহার, অমল কর্মকার ও গোলাম রহিম তৃতীয় হন। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কবি শুভেন্দু ইমাম, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য মঈনুদ্দিন আহমদ, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আসাদুজ্জামান, কাস্টমার এক্সিকিউটিভ মো. শামীম হোসেন ও সৈয়দ ফরহাদ।গেম শো পরিচালনা করেন বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ, কাজী রাশেদ, এন ডি মিথুনসহ সিলেট বন্ধুসভার সদস্যরা।