ঢাকায় যাওয়ার জন্য ১৩ জন তালিকাভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির আয়োজনে চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল রোববার সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বিকেলে জেলা স্টেডিয়ামের সামনে এ প্রতিযোগিতা হয়। এতে অংশ নিয়ে ঢাকায় যাওয়ার জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছেন ১৩ জন। তাঁরা হচ্ছেন রুহেল আহমেদ, মাহমুদুল ইসলাম, মিল্টন রায় চৌধুরী, মো. নুরুল হুদা, মো. চঞ্চল মাহমুদ, তাজুল, মো. সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হাসান, আবু সালেহ মো. চয়ন, নওশাদ আকবর, বনদীপ সিংহ, মো. নয়ন হাসান ও ওয়াজিয়ুল মেহেদী।বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে খেলা শুরু হয়। দুই পর্বের খেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব। এ সময় ৪০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।বেলা তিনটায় নগরের লামাবাজার এলাকার জেলা স্টেডিয়ামের সামনে খেলা হয়। খেলা শেষে ৩৫ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সকমের কাস্টমার এক্সিকিউটিভ সৈয়দ ফরহাদ ও বন্ধুসভা সিলেটের সাংগঠনিক সম্পাদক এন ডি মিথুন।গেম শো পরিচালনা করেন বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ, কাজী রাশেদ, সৌরভ কুমার ঘোষ, সামিয়া, শিউলী, রাহী, এনামুল, ওমর, দিদার, হাসান, প্রদীপসহ সিলেট ও শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা।