ঢাকায় যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৫ এপ্রিল রোববার ঢাকায় যাত্রাবিরতি করবেন। ওই দিন জাপান থেকে ফিলিস্তিনে ফেরার পথে তিনি এক ঘণ্টা অবস্থান করবেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, মাহমুদ আব্বাস রোববার বিকেল চারটা ৪৫ মিনিট থেকে পাঁচটা ৪৫ মিনিট পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করবেন।