ঢাকায় যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে যেতে আগ্রহীদের ঢাকার ভিসা আবেদন কেন্দ্র আগামী ২৩ মার্চ থেকে স্থানান্তর করা হচ্ছে। ভিসা আবেদন কেন্দ্রের নতুন ঠিকানা হচ্ছে: ডেল্টা লাইফ টাওয়ার, প্লট-৩৭, সড়ক-৪৫, গুলশান, উত্তর, ঢাকা।
ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিলেটের ভিসা আবেদন কেন্দ্র মে মাসের শুরুতে স্থানান্তর করা হবে। দুটি আবেদন কেন্দ্রেই ভিএফএস গ্লোবাল কার্যক্রম পরিচালনা করবে।
আগামী ২৩ মার্চ থেকে ভিসার আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এরই অংশ হিসেবে ভিসা আবেদন কেন্দ্রে আবেদন জমা দেওয়ার আগে ভিসা প্রার্থীদের সাক্ষাত্কারের জন্য অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে। অনলাইনে ভিসার আবেদন করার সময় সাক্ষাত্কারের জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে।