ঢাকায় যুক্তরাজ্যের মন্ত্রী অলোক শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা।
ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন।