ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের নতুন রাষ্ট্রদূত পিটার হাস আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন। তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় যোগ দেওয়ার আগে পিটার হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া পিটার হাস একজন পেশাদার কূটনীতিক। এর আগে তিনি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি লন্ডন, বার্লিন, জাকার্তা ও ওয়াশিংটনে বিভিন্ন পদে কাজ করেছেন।