ঢাকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী ব্যুরোর সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী ব্যুরোর তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্যই দলটির ঢাকায় আসা। খবর ইউএনবির।
সফরকারী দলটি গতকাল রোববার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। আগামীকাল মঙ্গলবার তাঁরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আরেকটি বৈঠক করবেন।