ঢাকায় রেলকর্মী খুনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কমলাপুর রেলস্টেশনে বুকিং ক্লার্ক খুনের প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন স্থানীয় কর্মীরা। এতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
গতকাল বেলা সোয়া ১১টার দিকে রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে একদল শ্রমিক স্টেশন চত্বরে বিক্ষোভ করেন।