ঢাকায় সস্ত্রীক ভুটানের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও তাঁর স্ত্রী গিয়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক গতকাল বৃহস্পতিবার ছয় দিনের সফরে ঢাকায় এসেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভুটানের রাজা নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে তাঁর সোনারগাঁও হোটেলের কক্ষে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে কথা বলেন।সফরের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সকালে ভুটানের রাজদম্পতি রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধবিহারে যাবেন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তাঁরা। রাজদম্পতির শনিবার নৌবিহারে যাওয়ার কথা রয়েছে। রোববার তাঁদের সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) ও কয়েকটি শিল্পকারখানা পরিদর্শনের কথা। আগামী সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন ভুটানের রাজা ও তাঁর স্ত্রী। মঙ্গলবার সকালে তাঁদের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।