ঢাকায় সানরাইজ ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডে আজ শুক্রবার সকাল সাতটার দিকে সানরাইজ ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, নয়তলা ভবনটির তৃতীয় তলা থেকে তাঁরা ধোঁয়া বের হতে দেখেছেন। সেখানে কম্পিউটার ওর যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।