ঢাকায় স্কাউটসের আন্তর্জাতিক সম্মেলন আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪তম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক স্কাউটস সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৯ নভেম্বর। বাংলাদেশ স্কাউটসের ইতিহাসে এই প্রথম এত বৃহৎ পরিসরে ও বিস্তৃতভাবে স্কাউটসের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন সম্মেলন কমিটির চেয়ারম্যান ও ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজোমার সি বিনয় এবং বিশ্ব স্কাউট কমিটির চেয়ারম্যান সাইমন হ্যাং বক রি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশ থেকে শীর্ষস্থানীয় প্রায় ৬০০ স্কাউটস নেতা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে স্কাউটস নেতারাও যোগ দেবেন এ সম্মেলনে। বিজ্ঞপ্তি।