ঢাকায় হাইকমিশন খুলবে দক্ষিণ আফ্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণসহ পেশাগত কাজে বাংলাদেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণের পথ সুগম করতে দেশটি শিগগিরই ঢাকায় হাইকমিশন খোলার পরিকল্পনা করছে।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসী হাইকমিশনার জেফ্রি ডয়িজ গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেফ্রি ডয়িজ এদিন সকালে মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। এ সময় মন্ত্রী পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্ষেত্রে আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও অন্যান্য জোটের আওতায় এবং এর বাইরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। হাইকমিশনার ডয়িজ তাতে একমত পোষণ করেন।