ঢাকায় হেফাজতে ইসলামের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে আজ জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। ছবি: মনিরুল আলম
রাজধানীতে আজ জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। ছবি: মনিরুল আলম

রাজধানী ঢাকায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে মিছিলটি বের হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে আবার উত্তর ফটকে এসে শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে মোতায়েন ছিলেন।
বিক্ষোভের আগে এক সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের শুরু থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি চলমান সন্ত্রাসের জন্য বস্তুবাদী শিক্ষাব্যবস্থাকে দায়ী করে কোরআন-হাদিসের আলোকে জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের নেতা আবদুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, আবদুল করিম, শেখ গোলাম আসগর, শওকত আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিল শেষে দেশের শান্তি ও ঐক্য কামনা করে মোনাজাত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জামিয়া মোহাম্মদপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম।