ঢাকায় ১২ ঘণ্টা হরতাল কমিয়েছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরে আজ রোববার ভোর ছয়টা থেকে ডাকা ২৪ ঘণ্টার হরতাল কমিয়ে ১২ ঘণ্টা করেছে বিএনপি।
সাদেক হোসেন খোকাসহ দলের জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে বিএনপি।
গতকাল শনিবার দিবাগত রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগরে রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার যে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা ১২ ঘণ্টা কমানো হয়েছে। তাই আজ (রোববার) ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালিত হবে।
হরতাল কমানোর কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি দলটি।