ঢাকায় ৪৯৪ কনস্টেবল নিয়োগ চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষা শেষে গতকাল শনিবার পুলিশ কনস্টেবল হিসেবে ৪৯৪ জনকে নিয়োগের চূড়ান্ত তালিকা করেছে ঢাকা জেলা পুলিশ কর্তৃপক্ষ। গত ২৪ সেপ্টেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত পুরান ঢাকার গেন্ডারিয়ার মিল ব্যারাক পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ৪৯৪ জনের চূড়ান্ত তালিকায় ৫৭ জন নারী রয়েছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় পুরুষের পাশাপাশি নারীরা রয়েছেন।
ঢাকা জেলার পুলিশ জানায়, ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের কাছে পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করতে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৩৬৭টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে নির্ভুল হওয়ায় ৭৯৬টি আবেদন বাছাই করা হয়। ৭৯৩ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৬৯৬ জন উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে মৌখিক পরীক্ষায় ৪৯৪ জন উত্তীর্ণ হন। বেশি নম্বর পাওয়া ১০ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে।