প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে জাপানের বিভিন্ন শহরের মতো ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ‘গোমি জিরো’ পালিত হয়েছে। জাপানের বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থা জাইকা যেসব শহরে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করে বা সহায়তা দেয় সেসব শহরে প্রতিবছর ৩০ মে ‘গোমি জিরো’ পালিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক গতকাল শনিবার নগরের ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আনিসুল হক সাংবাদিকদের বলেন, আগামী ছয় মাসের মধ্যে নগরবাসী বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল পেতে শুরু করবে।