ঢাকা-ওয়াশিংটন অংশীদারত্ব সংলাপ ৩০ এপ্রিল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্ববিষয়ক চতুর্থ বার্ষিক সংলাপ ৩০ এপ্রিল ঢাকায় শুরু হবে। দুই দিনব্যাপী এ সংলাপে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ত্বরান্বিত করা ও এর কৌশলগত নির্দেশনার ওপর জোর দেওয়া হবে। খবর ইউএনবির।
যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান তাঁর দেশের কূটনীতিকদের দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের কূটনীতিকদের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব এম শহীদুল হক।