ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে: নিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের দায়িত্ব পালনকালে ঢাকা ও ওয়াশিংটন ডিসির মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। খবর বাসসের।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে গত বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন জিয়াউদ্দিন। এ সময় তাঁকে স্বাগত জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এরপর এক উষ্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। নিশা বিসওয়াল বলেন, বহু বছরে অর্জিত শক্তিশালী বন্ধনের ভিত্তিতে বন্ধুত্বপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে।
উষ্ণ ও আন্তরিক ব্যবহারের জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মো. জিয়াউদ্দিন।