ঢাকা-কলকাতা আলোকচিত্র প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল শনিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ঢাকা-কলকাতা আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশ ও ভারতের আলোকচিত্রশিল্পকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার কলকাতার আইসিসিআরের নন্দলাল বসু গ্যালারিতে প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতা সিটি কাউন্সিলর রতন দে। উপস্থিত ছিলেন কলকাতা ও ঢাকার আলোকচিত্রীসহ বিশিষ্টজনেরা।
কলকাতার এফ-৩ ইনকরপোরেশন ও ডি-ফটোকাফের আয়োজনে এই প্রদর্শনীতে ঢাকা ও কলকাতার ৫০ জন করে মোট ১০০ জন আলোকচিত্রী অংশ নিচ্ছেন। প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত।