ঢাকা-খুলনা নৌপথে স্টিমার সার্ভিস চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঢাকা-খুলনা নৌপথে পুনরায় স্টিমার-সেবা চালু করেছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বুধবার সন্ধ্যায় সদরঘাট টার্মিনালে রকেট স্টিমার মধুমতি সার্ভিসের উদ্বোধন করেন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে প্রতি বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে স্টিমার এমভি মধুমতি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। খুলনা থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় রওনা দেবে।