ঢাকা-লালমনিরহাট পথে বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মহাখালী বাসস্ট্যান্ডে তিন দিন থেকে আটটি বাস আটকে রাখার প্রতিবাদে লালমনিরহাট-ঢাকাপথে দূরপাল্লার বাসের ধর্মঘট শুরু করেছে লালমনিরহাট জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২ সেপ্টেম্বর থেকে কোনো কারণ ছাড়াই লালমনিরহাট জেলা বাস মালিক সমিতিভুক্ত আটটি বাস ঢাকার মহাখালী পরিবহন মালিক-শ্রমিকেরা আটকে রেখেছেন। ঘটনাটি ঢাকার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের জানানোর পরও তঁারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। প্রশাসনকে অবহিত করার পরও কোনো সুরাহা না হওয়ায় গতকাল থেকে লালমনিরহাট জেলার সকল প্রকার দূরপাল্লার কোচ চলাচল বন্ধ থাকবে।

লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে সকল বৈধপথে চেষ্টা করে সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছি।’