ঢাকেশ্বরী মন্দির সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির সড়ক এলাকার ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল সোমবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি সূত্র জানান, গতকাল দুপুরে ঢাকেশ্বরী মন্দির সড়ক এলাকায় পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। পর্যায়ক্রমে ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড, আলী মির্জা মাঠ, আজাদ স্টাফ কলোনি ও পলাশী ব্যারাক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এই এলাকাটি ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসিবুর রহমান বলেন, ঢাকেশ্বরী সড়কের এসব এলাকায় ফুটপাতে টং দোকানের কারণে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে হাঁটতেন পথচারীরা।