প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের প্রধান বিচারপতি সুশীলা কাইকর ও বিচারপতি আনান্ড গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। পরে তিনি মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া নেপালের বিচারপতি সত্যেন্দ্র কুমার ও বিচারপতি আদশ কুমার গোয়েলও গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপ, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় ও নারায়ণ সাহা মণি।