ঢাবি অ্যালামনাইয়ের সাধারণ সভা ২২ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী আড্ডা ২২ এপ্রিল বেলা তিনটায় টিএসসিতে অনুষ্ঠিত হবে। অ্যালামনাইয়ের সব জীবনসদস্যকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের মহাসচিব।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ এপ্রিল বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বার্ষিক সাধারণ সভার জন্য নিবন্ধন করা যাবে। এরপর সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে সভার কার্যক্রম। ছয়টা থেকে সাতটা পর্যন্ত এক ঘণ্টা বৈশাখী আড্ডা এবং আপ্যায়নের আয়োজন থাকবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাধারণ সভা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭২৭৪৫১১৬৯, ৯৬৬২৪৫৬ ও ৯৬৬৫১১৯ নম্বর ফোনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।