ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সতীর্থ ১৯৯৫-৯৬ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর ঢাবি ক্লাবে সকালে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম।
মো. খলিলুর রহমানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ বায়জিদ শিকদার।

অনুষ্ঠানে পরিচয় প্রদান পর্বে অ্যালামনাইরা একে একে নিজের পরিচয় তুলে ধরেন। নিজের পরিবারের সদস্যদেরও পরিচয় করিয়ে দেন তাঁরা। স্পাউসদের জন্য ফান গেমের আয়োজন ছিল মনোমুগ্ধকর। শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ আয়োজনে যোগ দেন অধ্যাপক মাহফুজুল ইসলাম ও অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অ্যালামনাই, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে ছিল বৈচিত্র্যময় র্যাফেল ড্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।