এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সানহা লি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রউফ তালুকদার, সাবেক সচিব এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এ খান, উপসচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. জাওয়াদুর রহিম জাহিদ এবং সহকারী অধ্যাপক মো. রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মধ্য ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এডিবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদানের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।