প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফার্মেসি অনুষদের উদ্যোগে গতকাল রোববার ষষ্ঠ বিশ্ব ফার্মাসিস্ট দিবস, ২০১৬ উদ্যাপিত হয়েছে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান সকালে র্যা লি উদ্বোধনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। দিবসটি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ফার্মেসি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং) আহমেদ কামরুল আলম। বাসস।