ঢাবির সমকালীন দেয়ালচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গ্রাফিতি বা দেয়ালচিত্র বিশ্বব্যাপী জনপ্রিয় একটি শিল্পমাধ্যম। দেয়ালচিত্রে শিল্পীর স্বতঃস্ফূর্ত আবেগ-অনুভূতি স্থান পায়। আবার জনগণের প্রতিবাদের প্রতীক হিসেবেও ভাস্বর হয় এক একটি দেয়ালচিত্র। আমাদের দেশে গ্রাফিতির ইতিহাস খুব পুরোনো নয়। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দেয়াল লিখনের সংস্কৃতি রয়েছে। ষাটের দশক থেকে জনপ্রিয় হতে শুরু করে দেয়ালচিত্র। আমাদের দেয়ালচিত্রের সিংহভাগই রাজনৈতিক। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা স্মরণীয়। সুতরাং দেয়ালচিত্রের উন্নয়ন ও বিবর্তনেও এখানকার শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। ছবিগুলো গত বুধবারের।






