ঢালী আল মামুনের চিকিৎসা-সহায়তার জন্য কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য একটি কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমকে ১৫ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।‘অধ্যাপক ঢালী আল মামুনের চিকিৎসা-সহায়তা তহবিল কমিটি’ নামের এই কমিটির প্রথম সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় চারুকলা ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল মনসুর, অধ্যাপক ইমরান হোসেন, চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, অধ্যাপক সৌরেন বিশ্বাস, অধ্যাপক সুলতান আহমেদ, অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম, অধ্যাপক সেকান্দর চৌধুরী প্রমুখ।১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। এ সময় আহত হন ঢালী আল মামুন।