ঢিল না ছোড়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত ট্রেনে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেলওয়ে ফেসবুক গ্রুপ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, আজমপুর ও কসবা রেলওয়ে স্টেশন এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি রেললাইনের আশপাশে বসবাসকারী ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন সংগঠনটির সদস্যরা। বাংলাদেশ রেলওয়ে ফেসবুক গ্রুপের অ্যাডমিন শোভন হোসেন জানান, চলন্ত ট্রেনে ঢিল ছোড়া ছেলেমেয়েদের কাছে মজার বিষয় হলেও এর কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাঁরা এ প্রচারণায় নেমেছেন। তিনি বলেন, যেসব এলাকায় ঢিল ছোড়ার ঘটনা ঘটে, তার সব কটিতেই পর্যায়ক্রমে এমন প্রচারণা চালানো হবে।