ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়েছে চোরের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালামাল বেশি, কিন্তু নিরাপত্তা-ব্যবস্থা ঢিলেঢালা—এ সুযোগই নিয়েছে চোরের দল। তারা ঢাকেশ্বরী ও সূত্রাপুর থানার কালীমন্দিরে ঢুকে চুরি করে স্বর্ণালংকার ও নগদ টাকা। এ দুই মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজন গতকাল শুক্রবার সাংবাদিকদের সামনে এ স্বীকারোক্তি দেন। মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গতকাল চারজনকে হাজির করা হয়। এরা হলেন: গরিবুল্লাহ আসলাম, মো. মনির, মনির ও সেলিম। আসলাম চোর দলের প্রধান। তাঁর নেতৃত্বেই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া চারজন পেশাদার চোর। আগে তারা বাসা বাড়িতে চুরি করত। এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত মন্দিরসংশ্লিষ্ট কেউ বা বিশেষ কোনো মহলের জড়িত থাকার প্রমাণ মেলেনি।’সাংবাদিকদের আসলাম জানান, ‘গত ৯ জানুয়ারি রাতে তারার দেওয়াল টপকে ভেতরে ঢোকেন। এরপর তালা কেটে বিভিন্ন স্বর্ণালংকার চুরি করেন। পরে কাওরান বাজার থেকে ১০টি পাতাকপি কেনেন এবং তার নিচে চুরি করা মালামাল লুকিয়ে কাঁচামাল ব্যবসায়ী সেজে নন্দিপাড়ায় মনিরের বাসায় যান। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চারজন চুরির ঘটনায় জড়িত আরও চারজনের নাম বলেছেন। ওই চারজন অন্য মামলায় কারাগারে আছেন। তাঁদের এ মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।