ঢিলেঢালা হরতাল শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় গতকাল রোববার ছাত্রশিবিরের ডাকে অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ১০ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের নেতা রফিকুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে এসব জেলায় গতকাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডাকে শিবির।
মেহেরপুরে সকাল ছয়টার দিকে রাজনগর বাজার ও দীনদত্ত ব্রিজের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ করেন হরতালকারীরা।
চুয়াডাঙ্গায় হরতালের সমর্থনে ছাত্রশিবিরের কর্মীরা ভোর সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে ডিঙ্গেদহ বাজারে একটি মিছিল বের করেন।
ঝিনাইদহে সকাল থেকে কোনো পিকেটিং দেখা যায়নি। দূরপাল্লার কোনো যানও চলেনি। তবে অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছিল। বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল।
হরতাল ডেকে কুষ্টিয়ায় মাঠে ছিলেন না শিবিরের নেতা-কর্মীরা।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক এবং মেহেরপুর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি]