প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে হুইপ শওকত চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে তাঁদের এসব সহায়তা দেওয়া হয়। উপজেলা সদর, গাড়াগ্রাম, চাঁদখানা, মাগুরা, বাহাগিলি ও নিতাই ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, হুইপ শওকতের প্রতিনিধি রেজাউল হক, উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ।