ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পরিবারগুলোকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ দেওয়া এসব সামগ্রী দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নারী ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন প্রমুখ।