ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অসহায়, দুস্থ ব্যক্তি এবং মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৪ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ৪২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই টিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান। মিজানুর বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া প্রতি বান্ডিল টিনের সঙ্গে তিন হাজার টাকার চেক দেওয়া হয়েছে।