ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউকান্দি উপজেলার হতদরিদ্র ৩৫টি পরিবারকে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ঢেউটিন ও টাকা বিতরণ করেন। এ সময় ইউএনও মো. আল-আমিন, মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া ও সাবেক পৌর মেয়র আবদুছ ছাত্তার উপস্থিত ছিলেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি