প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মধ্যে গতকাল সোমবার ঢেউটিন বিতরণ করা হয়। স্থানীয় উপজেলা পরিষদের শহীদ আফজাল মিলনায়তনের সামনে স্থানীয় সাংসদ মোতাহার হোসেন আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে এসব টিন তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও নূর কুতুবুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন প্রমুখ।