ঢেউটিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে ৫০০ শীতার্তের মধ্যে কম্বল এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ জন কৃষকের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও ঢেউটিন বিতরণ করেন সাংসদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ প্রমুখ।