ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মধ্যে গত রোববার ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলার উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মানুষের হাতে প্রায় চার লাখ টাকার ঢেউটিন তুলে দেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এ সময় ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল মুমিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম প্রমুখ।