ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুস্থদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৫৮টি দুস্থ পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা তুলে দেওয়া হয়।