ঢেউটিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তসহ ২৮টি দরিদ্র পরিবারের মধ্যে গতকাল সোমবার সরকারি বরাদ্দের ২৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ৪৯টি সোলার প্যানেলও বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এসব ঢেউটিন ও সোলার প্যানেল বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, নারী ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন
আল-আজাদ প্রমুখ।