ঢেউটিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের সখীপুরে দরিদ্র মানুষের মাঝে বিনা মূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়ন সভাকক্ষে উপজেলার দরিদ্র ৫০টি পরিবারের মধ্যে ৫৭ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৭১ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও শাজাহান আলী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের চেয়ারম্যান সুলতান শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|