ঢেউটিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দুস্থদের মাঝে গতকাল সোমবার ২৪০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা দেবল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এতে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রণয় কুমার দে, সদর ইউপির চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ বক্তৃতা করেন।