ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুস্থ মানুষের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান। শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনও শামীম আহমেদ, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, থানার ওসি রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠানে দুস্থ ১৩৫ জনের প্রত্যেককে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে দেওয়া হয়।