ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় দিনমজুর, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঢেউটিন, অগভীর নলকূপ ও সাইকেল বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় গতকাল বুধবার দুপুরে দাসিয়ারছড়ার কালীর হাট বাজারে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক রংপুর অঞ্চলের মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ প্রমুখ। দাসিয়ারছড়ার ৪৮টি পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন, ১৪টি পরিবারে একটি করে নলকূপ ও ১৯ জন শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়।