ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী ও পরশুরামে গতকাল শুক্রবার ১৪৬টি দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়েছে। পৃথক দুটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরিন আক্তার। ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে উপজেলার ১২২টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে দেওয়া হয়। একই দিন পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪টি পরিবারকে ৩৪ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে দেওয়া হয়।