ঢেমশা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ২৭ আগস্ট গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য রতন কান্তি দাশ, শিক্ষানুরাগী সদস্য শ্যামল সেন, চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মকর্তা মো. মোর্শেদ আলম চৌধুরী ও আজীবন দাতা সদস্য মো. লোকমান।
বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, শিক্ষক তরুণ কান্তি ধর, অঞ্জুশ্রী হোড়, অঞ্জু রাণি নন্দী, রঞ্জিত কুমার বড়ুয়া, মো. জসিম উদ্দিন, শামীমা আক্তার, নিপু রাণী দাশ, সুমন রায়, নজরুল ইসলাম, কানু রাম চক্রবর্তী প্রমুখ।
সভার পর প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন। এরপর বিদ্যালয় আঙিনায় একটি নারকেলগাছের চারা রোপণ করেন অতিথিরা। িবজ্ঞপ্তি।