ঢোপকল সংরক্ষণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢোপকল সংরক্ষণের দাবিতে সোমবার বিকেলে রাজশাহীর সচেতন সমাজের ব্যানারে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ একাত্মতা ঘোষণা করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইতিহাসবিদ ফজলুল হক। তিনি বলেন, ঢোপকলগুলো এই শহরের প্রাচীন ঐতিহ্য। রানি হেমন্তকুমারীর এই স্মৃতিচিহ্ন মুছে ফেলা আমাদের সভ্যতার পরিচয়ক নয়। কর্মসূচিতে অংশ নেন রাজশাহী ফিল্ম সোসাইটি, রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ চর্চাকেন্দ্র, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ, রাজশাহী সাংস্কৃতিক সংঘ, রাজশাহী চিলড্রেন ফিল্ম সোসাইটি, রাজশাহী খেলাঘর, বিশ্ববিদ্যালয় থিয়েটারসহ বিভিন্ন পেশা ও সংগঠনের মানুষ।