তওবা না করলে লতিফের জানাজা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি বলেছেন, তওবা না করলে আবদুল লতিফ সিদ্দিকীর জানাজা হবে না। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় আজ মঙ্গলবার সংসদে নজিবুল বশর এ কথা বলেন।
নজিবুল বশর বলেন, ‘ইসলামের পাঁচটি স্তম্ভের একটি নিয়েও যদি কেউ কটাক্ষ করেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি আর মুসলমান থাকেন না। এই হিসেবে লতিফ সিদ্দিকী এখন আর মুসলমান নন। উনি যদি তওবা করে আবার মুসলমান না হন, তাহলে উনি মারা গেলে উনার জানাজা হবে না। কেউ উনার জানাজা পড়াবেন না, এটাই বাস্তবতা।’
ধর্মভিত্তিক দলগুলোকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে নজিবুল বশর বলেন, ‘দলীয় সদস্যপদ বাতিলসহ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। লতিফ সিদ্দিকী ইতিমধ্যে আদালতে আত্মসমর্পণ করে জেলহাজতে গিয়েছেন। কাজেই এখন আপনাদের আর হরতাল ডাকার প্রয়োজন নেই।’